Sunday, May 17, 2026

লুকোচুরি অতীত, দল ভাঙাতে এবার প্রকাশ্যেই কমিটি গঠন বিজেপির

Date:

Share post:

আর লুকোচুরি নয়, নির্বাচন উপলক্ষ্যে দল ভাঙাতে এবার প্রকাশ্যেই কমিটি গঠন বিজেপির। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস সহ বিরোধীদলের নেতা, সাংসদ ভাঙাতে কমিটি গঠন করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষকে নিয়ে যোগদান কমিটি নামে একটি উচ্চ-স্তরের প্যানেল গঠন করেছে গেরুয়া শিবির।

বিজেপি সূত্রের খবর, নতুন এই কমিটির কাজ হবে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি দলে অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। নতুন যোগদানের পিছনে দলের শক্তিশালীকরণই লক্ষ্য, পাশাপাশি বিরোধীদের আরো দুর্বল করতেই এই উদ্যোগ বিজেপির। এপ্রসঙ্গে বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “বিজেপি নির্বাচনী এবং আদর্শগতভাবে দুর্বল এমন এলাকায় দলকে শক্তিশালী করতে নতুন সদস্যদের স্বাগত জানাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে, এই ধরনের যোগদান কর্মসূচি পুরো ভোটের পরিবেশকে দলের পক্ষে নিয়ে আসবে। এবার প্রধান লক্ষ্য হবে কংগ্রেস এবং প্রধান প্রভাবশালী নেতাদের প্রস্থান নিশ্চিত করে নির্দিষ্ট এলাকায় সেই দলটিকে দুর্বল করে দেওয়া ।”

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...