Thursday, May 14, 2026

Breakfast Sport: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিবাহ বিচ্ছেদের জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে দিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। স্বামী শোয়েব মালিকের সব ছবি মুছে দিয়েছিলেন কয়েক দিন আগেই।আর বুধবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টেনিস তারকার একটি পোস্ট বিচ্ছেদের জল্পনাকে আরও উসকে দিয়েছে। সানিয়ার পোস্ট করেছেন। তার অর্থ, ‘‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন।

২) নজরে ৩ পয়েন্ট। তাছাড়া আর কিছু ভাবতে রাজি নন ইগর স্টিম্যাচ। এএফসি এশিয়ান কাপের নক আউটে যেতে হলে উজবেকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ভারতের কোচ শুধু জয়ের কথাই ভাবছেন। তিনি জানেন, উজবেকিস্তান শক্তিশালী দল। তার পরেও সুনীল ছেত্রীদের উপর ভরসা রয়েছে তাঁর।

৩) আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে রোহিত শর্মা ফর্মে ফেরার পাশাপাশি একটি নজিরও গড়েছেন। ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলির একটি নজির। বেঙ্গালুরুতে ৬৯ বলে ১২১ রানের ইনিংসই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস। এক আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১১৮।

৪) বেশ কয়েক বছর পর কলকাতা ডার্বিতে খাতায় কলমে পিছিয়ে থেকে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। দলের প্রথম সারির আট জন ভারতীয় ফুটবলার নেই। তাঁদের বাদ দিয়েই সুপার কাপে খেলছে মোহনবাগান।

৫) আফগানিস্তানকে বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। আফগানদের ৩-০ ফলাফলে হারাল রোহিত শর্মার দল। এদিন তৃতীয় টি-২০ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দুটো দলই ২১২ রান তোলে। ম্যাচ হয় টাই। এরপর শুরু হয় সুপার ওভারের খেলা। সেখানেই হয় ম্যাচের নিষ্পত্তি।

আরও পড়ুন – Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...