Thursday, June 18, 2026

তৃণমূল সরকারের জমানায় কত কর্মসংস্থান? বিভাগীয় প্রধানদের রিপোর্ট পেশের নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের সব ক্ষেত্রে নিয়োগের (Recruitment) বিস্তারিত তথ্য (Detailed Information) জমা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব (Chief Secretary)। ইতিমধ্যে সব দফতরের বিভাগীয় প্রধানদের লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের সময়কাল অর্থাৎ ২০১১ সালের মে মাস থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের কোন দফতরে কতজনকে নিয়োগ করা হয়েছে, সেই তথ্য সরকারকে জানাতে হবে। মঙ্গলবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরোধীদের সমস্ত অপপ্রচারের জবাবে পাল্টা জানান, কাউকে বঞ্চিত করা হয়নি। বিপুল চাকরি দেওয়া হয়েছে। শুধু এমএসএমই সেক্টরেই ১ কোটি ১৫ লক্ষ লোক চাকরি পেয়েছেন। কেন্দ্রে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। আমাদের ৪০ শতাংশ দারিদ্র কমেছে।

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরই সব দফতরকে লিখিত নির্দেশে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক জানিয়েছেন, ২২ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের সর্বত্র নিয়োগের সবিস্তার তথ্য দিতে হবে বিভাগীয় প্রধানদের। তবে সরকারি সূত্রে খবর, বিগত বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে বহু নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাতে হাজার হাজার শূন্যপদ পূরণ হবে।

মুখ্যসচিব আরও জানিয়েছেন, সরকারের নির্দিষ্ট ইমেল আইডিতে বিভাগীয় প্রধানরা নিজেদের রিপোর্ট পেশ করবেন। মূলত, গ্রুপ-এ, বি, সি এবং ডি-তে কতজনকে নিয়োগ করা হয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের পাশাপাশি অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য পদে কত নিয়োগ হয়েছে তারও হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...