Friday, May 8, 2026

প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম, দু’মাসের ব্যবধানে ফের ৫০ দিনের ‘ছুটি’

Date:

Share post:

মাত্র দু’মাসের ব্যবধানে ফের ৫০ দিনের জন্য প্যারোলে ছাড়া পেলেন জোড়া ধর্ষণ এবং একাধিক খুনে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম। ২০২৩ সালের নভেম্বরেই ২১ দিনের জন্য মুক্তি পেয়েছিলেন তিনি। এবার জেলমুক্তি মিলল আরও বেশি দিনের জন্য। সাজা পাওয়ার পর এই নিয়ে মোট ৬ বার প্যারোলে মুক্তি পেলেন তিনি।

২টি ধর্ষণ ও নিজের ম্যানেজারকে খুনের দায়ে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। নিজের ডেরায় দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম।

অথচ জেলে যাওয়ার পর থেকে লাগাতার প্যারোলে মুক্তি পাচ্ছেন এহেন অপরাধী। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হচ্ছে, রাম রহিমের বিরাট ভক্তকুলের কথা ভেবে রাজনৈতিক ফায়দা তুলতেই বার বার তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে বিতর্ক উঠলেও রাম রহিমের প্যারোলে ছাড়া পাওয়ার ঘটনায় কোনও প্রভাব পড়ছে না। উল্লেখ্য, গত বছর সব মিলিয়ে তিনবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম।

Related articles

ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে নতুন সাধারণ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বাংলায় দুদফায় নির্বাচন হয়ে, ফলও প্রকাশিত। রাজ্যে পট পরিবর্তন। কিন্তু এখনও একটি কেন্দ্রের নির্বাচন বাকি। কারণ, দ্বিতীয় দফায়...

চোটের জন্য খেলেছেন না আইপিএলে, মাঠের বাইরে নয়া নজির ধোনির

চোটের জন্য আইপিএলে মাঠে নামতেই পারছেন না মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। কিন্তু মাঠের বাইরে নয়া নজির গড়লেন মাহি।...

হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশ, শুভেচ্ছা মমতা-অভিষেকের

পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮৩ দিনের মাথায় প্রকাশিত হলো হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। এবারেও সাফল্যের...

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয়...