Saturday, April 4, 2026

বারাকপুরের চু.রি যাওয়া বাইক উদ্ধার কলকাতায়! সৌজন্যে ওসি সৌভিক

Date:

Share post:

পুলিশি তৎপরতায় শেষমেশ নিজের চুরি হওয়া বাইক ফিরে পেলেন যুবক। সৌজন্যে হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (OC Souvik Chakraborty)। ফের আরও একবার তৎপরতার পরিচয় দিলেন ওসি সৌভিক চক্রবর্তী।

পুলিশ সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে ব্যারাকপুর থানা এলাকা থেকে একটি বাইক চুরি হয়। চুরির খবর থানায় রিপোর্ট করা হয়। এরপর একাধিকবার শহরের বিভিন্ন জায়গায় ওই চুরি যাওয়া বাইকটিকে দেখা গেলেও সেটি উদ্ধার করা যায়নি। অবশেষে শনিবার সেই বাইকটিকে মা উড়ালপুলে দেখতে পাওয়ার খবর পেয়ে তৎপর হন হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (OC Souvik Chakraborty) ও তাঁর টিম। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় অবেশেষে স্ট্র্যান্ড রোড এবং এমজি রোড ক্রসিংয়ে পুলিশের হাতে ধরা পড়েন ওই বাইক আরোহী। আটক হওয়ার পর সন্তোষজনক উত্তর দিতে না পারার জন্য এবং বাইকের কাগজপত্র ঠিকঠাক দেখাতে না পারার জন্য ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার ও ভোটদানে উৎসাহ প্রদান, কমিশনের পুরস্কার পাচ্ছেন তিন জেলাশাসক

 

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...