Monday, April 27, 2026

৭ জনকে খুন, শেষে নিজের গুলিতেই খতম বন্দুকবাজ

Date:

Share post:

ক্রমাগত বন্দুকবাজ ও সাধারণ মানুষের বিবাদে গুলি চলার ঘটনা বেড়ে চলেছে আমেরিকায়। এবার এরকমই এক বন্দুকবাজকে ধরতে গেলে নিজেই নিজেকে শেষ করে দেয় বন্দুকবাজ যুবক। তবে আত্মহত্যার আগে সাতজনকে খুন করে বলে দাবি জলিয়েট পুলিশের (Joliet Police)।

রবিবার টেক্সাসের জলিয়েট ও ইলিনয়েস (Illinois) এলাকায় দুটি গুলি চলার ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। একটি বাড়িতে পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়। অন্য বাড়িটিতে দুজনের মৃতদেহ উদ্ধার হয়। এমনকি এই দুজনকে কবে গুলি করে মারা হয়েছে তা নিয়েও সন্দেহ দানা বাঁধে পুলিশের মধ্যে। এরপরই তদন্তে নেমে দুটি বাড়ির কাছেই একটি গাড়ির উপস্থিতি নজরে আসে পুলিশের।

জলিয়েট পুলিশ তদন্তে নেমে জানতে পারে লাল রঙের গাড়িটি রোমিও ন্যান্সি (২৩) নামে এক যুবকের। এরপরই শুরু হয় তাঁর খোঁজ। মৃতরা অনেকেই পারিবারিক সূত্রে ন্যান্সির সঙ্গে যুক্ত বলেও জানতে পারে পুলিশ। এরপর খুনের জায়গা থেকে প্রায় ১০০০ মাইল দূরে নাটালিয়া (Natalia) এলাকায় তাঁকে খুঁজে পায় পুলিশ। কিন্তু ফেডেরাল ল এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হতেই নিজেকে একটি হাত বন্দুক দিয়ে শেষ করে দেয় ন্যান্সি।

তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে সাধারণ আমেরিকাবাসীর নিরপত্তা। মৃতদের মধ্যে নাইজেরীয় (Nigerian) নাগরিকেরও সন্ধান পেয়েছে পুলিশ। তবে কেন খুন হতে হল এই সাতজনকে তা জানতে অনুসন্ধান চলছে। পাশাপাশি গত ৩০ বছরে ইলিনয়েস এলাকায় সবথেকে জঘন্য অপরাধ বলে এই ঘটনাকে ধরা হয়েছে।

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...