Sunday, March 15, 2026

সেরা গিল, জীবন কৃতি সম্মান পেলেন রবি শাস্ত্রী

Date:

Share post:

২০১৯ সালের পর ফের একবার জাঁকজমকের সঙ্গে ফিরল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এবার বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কী শুভমান গিল। পাশাপাশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন রবি শাস্ত্রী।২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে আয়োজিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

২০২৩ সালে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন গিল। ঝুলিতে ছিল ৫টি শতরান। লাল বল-সাদা বল উভয় ফর্মাটেই ভাল পারফরম্যান্সের কারণে ২০২২-২৩ সালে ভারতের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল।এছাড়া ভারতীয় দলের ক্রিকেটার ও কোচ হিসেবে অনবদ্য সাফল্যের সৌজন্যে এবার বিসিসিআইয়ের জীবন কৃতি পুরস্কার পেয়েছেন রবি শাস্ত্রী।

ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের বহু যুদ্ধ জয়ের নায়ক ছিলেন রবি শাস্ত্রী। পাশাপাশি কোচ হিসেবে আইসিসি ট্রফি না জিতলেও বিদেশের মাটিতে রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতের সাফাল্যের ভান্ডার অনেক। তারমধ্যে অস্ট্রেলিয়ার সফরে পরপর দুবার টেস্ট সিরিজ জয় অন্যতম।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...