Thursday, May 14, 2026

সাধারণতন্ত্র দিবসে সম্প্রীতির বার্তা! রেড রোডের কুজকাওয়াজে ‘একতার’ পাঠ পড়ালেন মমতা

Date:

Share post:

প্রতিবছরের মতো এবারও বর্ণময় কলকাতার (Kolkata) রেড রোডের (Red Road) সাধারণতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠান। শুক্রবার ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা বাংলার। এই বিষয়ে ট্যাবলোও (Tableau) সাজানো হয় রাজ্যের তরফ থেকে। তবে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কলকাতার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবারও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বেলা ১০ টার কিছু সময় পরেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রেড রোডে আসেন। এদিনের কুজকাওয়াজে একাধিক ট্যাবলোর সামনেই লেখা ছিল সম্প্রীতির বার্তা। এছাড়াও ট্যাবলোর গায়ে ছিল একাধিক উল্লেখযোগ্য ছবি। ছিল বড় অক্ষরে লেখা ‘ ধর্ম যার যার, উৎসব সবার’। পাশাপাশি দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিস ও গির্জার ছবি দেখতে পাওয়া যায় ট্যাবলোর ছবিতে। বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো ট্যাবলো। একটি গাছের অবয়বও এদিন নজর কাড়ে। যার নীচে লেখা ‘একতা বৃক্ষ’। এদিন বিভিন্ন ধর্মের শিশুদের মুখ সিম্বোলিক হিসেবে ট্যাবলোতে ব্যবহার করা হয়। ট্যাবলোর গায়ে লেখা, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ।

এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন রেড রোডে। কিছুটা দূরে তিনি গাড়ি থেকে নামেন। এরপর হেঁটে তিনি রেড রোডের নির্ধারিত জায়গায় পৌঁছান। উপস্থিত সকলকে নমস্কার করতে করতে মুখ্যমন্ত্রী আসেন। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডে আসেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তবে এদিনের অনুষ্ঠান থেকে সবকিছু দেখে রাজনৈতিক মহলের মত, রেড রোড থেকে রাজ্যের নারীশক্তির বার্তা মুখ্যমন্ত্রী দিলেন। এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রেড রোডে পৌঁছলে মুখ্যমন্ত্রী ও স্পিকার তাঁকে অভ্যর্থনা জানান। গার্ড অব অনার দেওয়া হয় তাঁকে। এদিনের অনুষ্ঠানে ছিল আঁটোসাটো নিরাপত্তা।

 

 

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...