Wednesday, June 24, 2026

ফের কর্মী ছাঁটাই করবে সুইগি! বাদ পড়বেন কারা?

Date:

Share post:

গত এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই এর পথে হাঁটতে চলেছে সুইগির (Swiggy Downsizing)। প্রাথমিকভাবে ৪০০ জন কর্মীকে সংস্থা থেকে বাদ দেয়া হবে বলে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। যদিও সুইগি আনুষ্ঠানিকভাবে ছাঁটাইয়ের সর্বশেষ রাউন্ডের বিষয়টি নিশ্চিত করেনি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সুইগি তার ওয়ার্কফোর্সের মধ্যে থেকে প্রায় ৪০০ জন কর্মীকে ছাঁটাই করার প্রস্তুতি নিয়েছে বলে খবর মিলেছে। কোম্পানির কৌশলগত পরিবর্তনের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। গত বছর জানুয়ারি মাসে এই সংস্থা ৩৮০ জন কর্মী ছাঁটাই করেছিল। এর ফলে পরিষেবায় যাতে কোন সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই ধাপে ধাপে এই পর্ব চলবে। যে কর্মীদের বাদ দেওয়া হবে তাঁদের বেতন দেওয়া হবে কিনা সম্পর্কিত কোন তথ্য মেলেনি। রিপোর্ট বলছে সুইগি সক্রিয়ভাবে খরচ অপ্টিমাইজ করার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে Swiggy তার মুদি সরবরাহ পরিষেবা, Swiggy Instamart-কে দ্রুত প্রসারিত করছে। প্রতিযোগীতামূলক বাজারে দক্ষতা বাড়াতে এবং আরও ভাল অবস্থানের জন্য কোম্পানির কিছু পলিসি পরিবর্তন করা হচ্ছে বলে সংস্থা তরফে জানানো হয়েছে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...