Thursday, March 12, 2026

“মৃ.ত্যুবরণ করলেও বিজেপির সঙ্গে জোট নয়’’: পাল্টিবাজির মধ্যেই ভা.ইরাল নীতীশের পুরনো ভিডিও

Date:

Share post:

রবিবার সকালেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) পদ থেকে ইস্তফা (Resign) দিয়েছেন। সূত্রের খবর, এদিন বিকেলেই এনডিএ (NDA) শিবিরে যোগ দিয়ে বিজেপির সমর্থনে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar)। ইতিমধ্যে রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দিয়ে সরকার ভাঙার কথা জানিয়ে এসেছেন জেডিইউ (JDU) প্রধান। আর তারপরই নতুন করে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন নীতীশ। এমন আবহে নীতীশের একটি পুরনো ভিডিয়ো নতুন করে প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিওকে কেন্দ্র করেই বিরোধীদের অভিযোগ, নীতীশ যে ‘পাল্টিবাজ’ একথা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু ভাইরাল ভিডিও সামনে আসতেই বেকায়দায় পড়েছেন তিনি।

ভাইরাল ভিডিওতে নীতীশকে প্রশ্ন করা হয়, ফের তিনি বিজেপিতে যোগ দেবেন কি না। বিহারের মুখ্যমন্ত্রীর জবাব ছিল, ‘‘প্রশ্নই ওঠে না!’’ ২০২২ সালের অগাস্ট মাসে শেষবার এনডিএ ছেড়েছিলেন নীতীশ। আর ভিডিয়োটি ২০২৩ সালের জানুয়ারি মাসের। তাতে দেখা গেছে, সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করছেন, আরজেডি এবং কংগ্রেসের হাত ছেড়ে আবার কি বিজেপির জোট সঙ্গী হবেন তিনি? উত্তরে নীতীশ জানিয়েছিলেন, ‘‘প্রশ্নই ওঠে না! মৃত্যু বরণ করব, তবু ওদের সঙ্গে জোট করব না।’’ পাশাপাশি জেডিইউ সুপ্রিমোকে আরও বলতে শোনা যায় বিজেপির সঙ্গে জোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তবে এখানেই থেমে থাকেননি নীতীশ। তিনি আরও জানিয়েছিলেন, ‘‘বিজেপি অনেক চেষ্টা করেছে আমাকে দলে টানার জন্য।

তবে শুধু নীতীশ বললে ভুল হবে, বিজেপির তরফেও নীতীশের সঙ্গে আগামীদিনে জোট বাধার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচন সামনে আসতেই নিজেদের আখের গোছাতে ফের একে অপরের দ্বারস্থ নীতীশ ও গেরুয়া শিবির। এদিকে গত বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজমুখে বলেছিলেন, নীতীশের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও নীতীশ যে বড় ফ্যাক্টর সেকথা মুখে না মানলেও ফের নীতীশের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বিজেপি।

 

 

 

spot_img

Related articles

ফাইনালের আগেই চিরঘুমের দেশে প্রিয় মানুষ, জার্সি গায়ে কর্তব্যে অবিচল ঈশান

ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 cricket world cup) জেতার পর থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের...

পররাষ্ট্র নীতি এখন সার্কাস! কেন্দ্রকে তীব্র কটাক্ষ তৃণমূলের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ! কেন্দ্রীয় সরকারের এটা নিয়ে সজাগ ছিল না? বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয়...

গ্যাস সঙ্কটে মন্দিরের ভোগে কাটছাঁট: দিঘার জগন্নাথ থেকে ইসকন-সর্বমঙ্গলা-একাধিক স্থানে প্রসাদে বদল

গ্যাসের (Gas) সঙ্কটের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বিভিন্ন ধর্মীয় স্থানেও। রাজ্যের একাধিক মন্দির (Temple) ও ধর্মীয়...

সিনেমাহল বন্ধ হচ্ছে কেন, সমাধান খুঁজতে ইমপার বৈঠকে গরহাজির প্রযোজকরা

নতুন বছরের শুরু থেকে ধুঁকছে বাংলা সিনেমার ব্যবসা। ফেব্রুয়ারিতে 'ভালো' কোনও বাংলা ছবি মুক্তি না পাওয়ায় অনেকে পুরনো...