Sunday, May 3, 2026

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার

Date:

Share post:

নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম ইতালীয় খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। ফাইনালে তিনি হারালেন দানিল মেদভেদেভকে। ম্যাচের ফলাফল ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩। এদিন মেদভেদেভের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেন তরুণ তারকা।এর ফলে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ঢুকল সিনার ট্রফি ক্যাবিনেটে। জীবনে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে খেলতে নেমেই বাজিমাত করলেন ইতালীয় তারকা।

ম্যাচের শুরু থেকে সিনারকেই অনেক বেশি তরতাজা মনে হচ্ছিল। কেন মাত্র একটি সেট খুইয়ে তিনি ফাইনালে উঠতে পেরেছেন সেটা বোঝা যাচ্ছিল তাঁর খেলায়। কিন্তু শুরুতে মেদভেদের আক্রমণাত্মক টেনিসের কোনও জবাব ছিল না সিনার কাছে। তবে শক্তিশালী শট, লম্বা র‌্যালিতে টেক্কা দিচ্ছিলেন বিপক্ষকে। শেষ পর্যন্ত সেটাই বাকি তিনটি সেটে কাজে লাগে। কার্যত রূপকথার কামব্যাক দেখল রড লেভার এরিনা। টানা তিন সেট জিতে নেন সিনার।যার ফলে জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম পেলেন তিনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের, পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংরেজরা

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...