Saturday, May 23, 2026

ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের, পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংরেজরা

Date:

Share post:

হার দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের অভিযান শুরু করল ভারতীয় দল। এদিন প্রথম টেস্ট ম্যাচে ইংরেজদের কাছে ২৮ রানে হারল রোহিত শর্মার দল। এই হারের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ছিলা ২৩১। সেই রান তারা করেত পারলো না টিম ইন্ডিয়া। স্পিনের গোলকধাঁধায় দিশেহারা হয়ে গেলেন ভারতীয় ব্যাটাররা। টসে জিতে ব্যাট করে ২৪৬ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ৪৩৬ রান তুলে ১৯০ রানের লিড এনে দেন রবীন্দ্র জাদেজা-কে এল রাহুলরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে একেবারে ক্রিজ কামড়ে পড়ে থাকেন ইংরেজ ব্যাটাররা। আগ্রাসী বাজবলের একেবারে বিপরীত স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে টেস্ট জয়ের রণনীতি নেয় স্টোকস বাহিনী। একাই ১৯৬ রান করেন অলি পোপ। তাঁর দুরন্ত ইনিংসে ভর করে ৪২০তে গিয়ে থামে ইংল্যান্ড। জয়ের জন্য মাত্র ২৩১ রান দরকার ছিল ভারতের। এই লক্ষ্য দেকে ক্রিকেটপ্রেমীদের অনেকেই ভেবেছিলেন, ভারতের জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু কোথায় কি। টম হার্টলি, জো রুট আর জ্যাক লিচের স্পিনের জাদুর কাছে আত্মসমর্পণ করলেন শুভমান গিলরা। একের পর এক উইকেট হারাতে থাকেন ভারতীয় ব্যাটাররা। ৩৯ রান করেন রোহিত শর্মা। ১৫ রান করেন যশস্বী জসওয়াল। শূন্য রান করেন শুভমন গিল। ২২ রান করেন কে এল রাহুল। ১৩ রান শ্রেয়স আইয়র। ২ রান করেন রবীন্দ্র জাদেজা। ইংরেজদের হয়ে একাই ৭ উইকেট নেন টম হার্টলি। একটি করে উইকেট পান রুট এবং জ্যাক লিচ।

আরও পড়ুন- মহিলা ক্রিকেটে মা.রামারি, সা.সপেন্ড করা হলো তিন ক্রিকেটারকে 


Related articles

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...