Saturday, March 14, 2026

নজরে উন্নয়ন! আজ ডায়মন্ড হারবারে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

সোমবার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক (Administrative Meeting) করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সবিস্তার আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। পাশাপাশি, যে সব কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭ বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, পুর এলাকার কাউন্সিলর, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা। লোকসভা ভোটের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারকে সব সময় বিশেষ নজরে দেখেন অভিষেক। মানুষের বিপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেন তিনি। পাশাপাশি যুব সমাজকে উদ্বুদ্ধ করতে প্রতি বছর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এছাড়াও সম্প্রতি নিজের লোকসভা কেন্দ্রের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এক ডাকে অভিষেক’ নাম দিয়ে গত দু’বছর এই হেল্পলাইন শুরু করেছেন অভিষেক। যার মাধ্যমে এলাকার বিভিন্ন ব্যক্তি তাদের সমস্যা বা চাহিদার কথা জানান। অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যায় বছরের শুরুতেই নিজের সংসদীয় এলাকার জন্য চালু করেছেন বার্ধক্য ভাতা।


spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...