Friday, May 22, 2026

সব জেলায় বৃষ্টি, হলুদ সতর্কতা

Date:

Share post:

রাজ্যে আরও গরম বাড়তে চলেছে। বলা যায়, শীতের বিদায়ঘণ্টা প্রায় বেজেই গেল। ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়বে। পরের চারদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার রাতের তাপমাত্রার হেরফের হবে না। শীতের প্রভাব কমবে অনেকটাই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হবে। কালিম্পংয়ে শিলাবৃষ্টি।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সর্বদলীয় বৈঠকে ফের কেন্দ্রকে চেপে ধরল তৃণমূল

Related articles

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...