Monday, June 8, 2026

বহরমপুরের মঞ্চ থেকে মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিতের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে পরপর মিছিল, পদযাত্রা। তার মধ্যেই বুধবার, মালদহের পরে মুর্শিদাবাদে গিয়ে সেখানকার ভূমিপুত্র বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দিলেন পাশে থাকার বার্তা।

এবছর ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর ভাবনায় KIFF-এর থিম সংও গেয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। গত বছর মে মাসেই অরিজিতের স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন, বহরমপুরের সভা থেকে জেলার ছেলের ভূয়সী প্রশংসা করেন মমতা (Mamata Banerjee)। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বললেন, “অরিজিৎ খুব ভালো গান গায়। তাঁকে জঙ্গিপুরে জমি অ্যাপ্রুভ করে দিয়েছি। কারণ অনেক বড় স্কুল থেকে শুরু করে, আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাঁকে আগাম অভিনন্দ জানাই।“

নিজের খরচে জঙ্গিপুরে একটি হাসপাতাল তৈরি করতে চান অরিজিৎ। সঙ্গে স্কুলও তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। এই কাজে সঙ্গীতশিল্পীর পাশে দাঁড়াতে জমি দিয়ে সাহায্য করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী খোদ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সবরকমভাবে অরিজিতের পাশে দাঁড়ানোর। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন মমতা।


Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...