Monday, March 16, 2026

বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটেও ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স রাচিন রবীন্দ্রর, গড়লেন নজিড়

Date:

Share post:

ফের ব্যাট হাতে নজির গড়লেন নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রবীন্দ্র। ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের সময় ব্যাট হাতে নজর কেড়েছিলেন রাচিন। আর এবার টেস্ট ক্রিকেটে নজর কাড়লেন তিনি। চলছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। রবিবার থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট । আর সেই ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন রাচিন। করলেন ২৪০ রান। এই রানের সুবাদের নজির গড়েন তিনি।

নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসাবে টেস্টে নিজের প্রথম শতরানকে দ্বিশতরানে পরিণত করেছেন রাচিন। তাঁর আগে এই কীর্তি রয়েছে মার্টিন ডন্নেলিস ম্যাথু সিনক্লেয়ার ও ডেভন কনওয়ের।৩৪০ বলে ২০০ রান করেন রাচিন। ইনিংস সাজান ২১টি চার ও ১টি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ২৪০ রান করে আউট হন তিনি। ২৪০ রানের ইনিংস সাজান মোট ২৬টি চার ও ৩টি দিয়ে। ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন কেন উইলিয়ামসও। ১১৮ রান করেন তিনি। এই দুঈ ব্যাটারেররানে ভর করে প্রথম ইনিংসে ৫১১ রান করে কিউইরা।

আরও পড়ুন- কবে থেকে শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপ? জানাল FIFA

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...