Monday, June 22, 2026

নির্মীয়মাণ উড়ালপুল থেকে পড়ে মৃত্যু দুই বাইক আরোহীর, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

নির্মীয়মাণ উড়ালপুল (Flyover) থেকে পড়ে গিয়ে মৃত্যু দুই বাইক আরোহীর (Bike Driver)। ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে, পুরুলিয়া (Purulia) মফস্সল থানার চাষ রোডের অদূরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত আনন্দ মাহাতো (৩৫) ও স্বপন মাহাতো (৩৫) পুরুলিয়া মফস্সল থানার রানিবাঁধ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে জয়পুর থানার পুলিশ পুরুলিয়া মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে গা ছাড়া মনোভাবের অভিযোগ তুলছেন স্থানীয়রা। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, “কারও গাফিলতিতে এই ঘটনা কি না, তা খোঁজ নেওয়া হবে। প্রয়োজনে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলব।”স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই অংশে জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। পুরুলিয়া মফস্সল থানার চাষ রোডের অদূরে বাইপাস হয়ে ঝাড়খণ্ডমুখী রাস্তায় রয়েছে নির্মীয়মাণ উড়ালপুলটি। উড়ালপুলের মাঝের অংশে চলছে স্তম্ভ তৈরির কাজ। ঘটনার সময়ে উড়ালপুলের দু’প্রান্তের মধ্যবর্তী ওই নির্মীয়মাণ স্তম্ভের ফাঁকা জায়গা থেকে ওই দুই বাইক আরোহী পড়ে যান বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। আচমকা কী ভাবে দুর্ঘটনা তা নিয়ে ধন্দে এলাকাবাসীদের একাংশ। তাঁদের প্রশ্ন, মৃতেরা এলাকারই বাসিন্দা। ওই অংশে কাজ চলছে জানার পরেও কেন ওই রাস্তায় তাঁরা গেলেন। পথ ভুলে না কি কেউ তাঁদের ওই পথে যেতে বাধ্য করেছিল, চর্চা চলছে এলাকায়।

এদিকে পরিবারের একমাত্র রোজগেরে সদস্য স্বপনের অকালমৃত্যুতে অন্ধকার নেমে এসেছে। পেশায় রাজমিস্ত্রির কাজ করা স্বপনের স্ত্রী সুনীতা বলেন, “ওঁরা দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ঝাড়খণ্ডের জনমডি গিয়েছিলেন গরু কেনার জন্য। রাতে দুর্ঘটনার খবর পাই। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছি না।

 

 

 

 

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...