Monday, June 1, 2026

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অপ্রতিরোধ্য ট্রাম্প, পেলেন ৯৭.৬ শতাংশ ভোট!

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী (Republican Candidate)হিসাবে নিজের নাম কার্যত নিশ্চিত করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নেভাডা থেকে ৯৭.৬ শতাংশ ভোট পেয়ে যাওয়ার পরই ট্রাম্প সম্পর্কে নিশ্চিত হচ্ছেন ওয়াকিবহাল মহল। এখনও পর্যন্ত চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই চারটি রিপাবলিকান ককাসে জিতে গিয়েছেন ট্রাম্প (Donald Trump)।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রিপাবলিকান দলের নিয়ম অনুযায়ী, প্রাথমিক নির্বাচন বা দলীয় ককাসের মধ্যে যেকোনও একটিতে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের লড়াই করতে হয়। ট্রাম্প আগেই জানিয়েছিলেন,যে তিনি প্রাথমিক নির্বাচনে লড়বেন না। যদিও ককাসে লড়াই করা মাত্রই চওড়া হাসি তাঁর মুখে। রিপাবলিকান প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। কিন্তু প্রাথমিক নির্বাচনে তাঁর ফলাফল শোচনীয়। বুধবার নেভাডার ককাসে প্রায় ৯৭.৬ শতাংশ ভোট পেয়ে অপ্রতিরোধ্য ট্রাম্প। তাঁর এই দুরন্ত গতির সঙ্গে পাল্লা দেওয়ার মতো কাউকে দেখা যাচ্ছে না। রায়ান বিঙ্কলের ঝুলিতে মাত্র ২.৪ শতাংশ ভোট। কিন্তু এত কিছুর পরেও ট্রাম্পের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।


Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...