Tuesday, March 17, 2026

অজিত শিবিরের মন্ত্রী খুনে ৫০ লক্ষের সুপারি! মুখ্যমন্ত্রী শিন্ডের কাছে নিরাপত্তার আর্জি

Date:

Share post:

মারাঠা রাজনীতিতে টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার চাঞ্চল্যকর অভিযোগ মহারাষ্ট্রে। এনসিপির অজিত পাওয়ারের দলের নেতা ছগন ভুজবলকে হত্যা করতে ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছে। শুক্রবার এমনই এক চিঠি হাতে পাওয়ার পর মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল।

শুক্রবার মন্ত্রী ভুজ বলেন, নাসিকের দফতরেই ওই হুমকি চিঠি আসে তাঁর কাছে। যেখানে দাবি করা হয়েছে, ৫০ লক্ষ টাকার বরাত দেওয়া হয়েছে তাঁকে খুনের জন্য। অনগ্রসর (ওবিসি) জনগোষ্ঠীর নেতা ভুজবল সম্প্রতি প্রকাশ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে মরাঠা জনগোষ্ঠীর সংরক্ষণের দাবির বিরোধিতা করেছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খুনের হুমকির সঙ্গে ওই ঘটনার সম্পর্ক থাকতে পারে।

একদা শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন ভুজবল। বালাসাহেব তাঁকে মুম্বইয়ের মেয়র করেছিলেন। কিন্তু উদ্ধবের সঙ্গে মতবিরোধের কারণে নব্বইয়ের দশকের গোড়ায় কংগ্রেসে যোগ দেন তিনি। ১৯৯৯ সালে শরদ পওয়ার কংগ্রেস ছেড়ে এনসিপি গড়ার সময় ভুজবলও তার সঙ্গী ছিলেন। এনসিপি পরিষদীয় নেতা হিসাবে কংগ্রেসের সঙ্গে জোট সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। গত বছর জুলাইয়ে ভাইপো অজিত কাকা শরদের দল ভেঙে বিজেপি-শিন্ডেসেনার সঙ্গে হাত মেলানোর সময় থেকেই ভুজবল তাঁর সঙ্গী।

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...