Thursday, May 14, 2026

আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মিঠুন

Date:

Share post:

অনেকটাই স্থিতিশীল অভিনেতা মিঠুন চক্রবর্তী। আপাতত উদ্বেগের কোনও কারণ নেই। তাই আজ সোমবারই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন কলকাতাতেই থাকবেন মিঠুন। একটি ছবির শুটিংয়েও অংশ নেবেন। তবে দিন তিনেক তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মিঠুনকে দেখতে সোমবার সকাল সকাল হাসপাতালে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সৌরভ গঙ্গোপাধ্যায়, রমলা চক্রবর্তীও মিঠুনকে দেখতে যান। একসময়ে বামপন্থী রমলার হয়েও ভোটপ্রচার করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে।

আরও পড়ুন – নজরে হুগলি! আজই আরামবাগে প্রশাসনিক সভা-পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর, তুঙ্গে উন্মাদনা

 

 

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...