Monday, May 4, 2026

কেরলের কাছে ১০৯ রানে হার বাংলার

Date:

Share post:

রঞ্জিট্রফির ম্যাচে কেরলের কাছে ১০৯ রানে হারল বাংলা । এই হারের ফলে কার্যত রঞ্জিট্রফি থেকে বিদায় নিল মনোজ তিওয়াড়ির দল। কেরলের বিরুদ্ধে জয়ের জন্য দরকার ছিলো ৪৪৮ রান। কিন্তু সেই রান তারা করতে নেমে ৩৩৯ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। কাজে এল না অভিমন্যু ঈশ্বরন , শাহবাজ আহমেদের দুরন্ত ইনিংস। এই হারের ফলে গ্রুপ পর্বে ৬ ম্যাচে বাংলার পয়েন্ট ১২।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৪৯ রান করতে হত বাংলাকে। তৃতীয় দিন শেষ হওয়ার আগেই দুই উইকেট হারায় বাংলা। চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন অভিমন্যু ও অনুষ্টুপ। তবে ১৬ রানেই আউট হয়ে যান অনুষ্টুপ। ৩৫ রান করেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি। ২৮ রান অভিষেক পোড়েল। ৪০ রান করেন করণ লাল। ৬৫ রান করেন অভিমন্যু। ৮০ রান করেন শাহবাজ। কেরলের হয়ে ৪ উইকেট নেন জলজ সাক্সেনা। দুটি করে উইকেট নেন শ্রেয়াস গোপাল এবং বাসিল ঠাম্পি। একটি উইকেট নেন বসিল।

কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল বাংলাকে। প্রথম ইনিংসে কেরল করে ৩৬৩ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলার ইনিংস শেষ হয়ে যায় ১৮০ রানে।দ্বিতীয় ইনিংসে কেরল ২৬৫ রান করে ডিক্লেয়র দেয়। বাংলার সামনে রাখে ৪৪৯ রানে লক্ষ্য।

আরও পড়ুন- গাড়ি দু.র্ঘটনায় প্র.য়াত ২৪ বছরের অ্যাথলিট কেলভিন কিপটাম


Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে