Tuesday, June 23, 2026

বাম-বিজেপির চক্রান্তেই অশান্ত সন্দেশখালি! অভিযোগ শিবু হাজরার

Date:

Share post:

সন্দেশখালি যেন ত্রাসের রাজ্য! গত কয়েকদিন ধরে এমন চেহারা তুলে ধরতে চাইছে বিরোধীরা। গভীর রাতে মহিলাদের ডেকে নাকি মিটিং হত! এসব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। এবার যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদেরই একজন তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা সংবাদমাধ্যমকে জানালেন, “এই সবই বিরোধীদের চক্রান্ত”। তাঁর পাল্টা দাবি, “এই অপপ্রচারে আরও শক্তিশালী হবে তৃণমূল”। শিবু হাজরা (Shibu Hazra) স্পষ্ট জানান, “রাজনৈতিক বৈঠক হত। জোর করে কাউকে আনা হত না”। এইসব অপপ্রচার সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়কের চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে শিবু হাজরা বলেন, ‘‘সবই ভিত্তিহীন অভিযোগ। এর নেপথ্যে রয়েছেন সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিংহ। ওঁরা মানুষকে উত্ত্যক্ত করছেন। আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’’

শিবুর কথায়, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে বুধবার বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। CPIM ও BJP মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা গত বাম জমানার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শিবু হাজরা (Shibu Hazra)। তাঁর অভিযোগ, “বাম জমানায় সন্দেশখালিতে দিনে দুপুরে খুন হত। আমার ওপরেও অনেক অত্যাচার করেছে। সিপিএমের অত্যাচারে আমি বাড়ি ফিরতে পারতাম না।”

আর পড়ুন: অভিষেকের নির্দেশে চোপড়ার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য! বৃহস্পতিবার রাজভবনে তৃণমূল

মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ নিয়ে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শিবু বলেন, “আমি কাউকে রাতে ডাকিনি। দলের মিটিং থাকলে খবর দেওয়া হত। সেখানে হাজির হওয়ার জন্য কাউকে কখনও জোর করা হয়নি।”

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...