Thursday, May 14, 2026

না ফেরার দেশে পাড়ি দিলেন ‘চৌরঙ্গী’ সুরকার অসীমা মুখোপাধ্যায়!

Date:

Share post:

প্রয়াত গায়িকা অসীমা মুখোপাধ্যায় (Ashima Mukherjee)। মঙ্গলবার ধরে ঘুমের মধ্যেই শুরু লোকের দেশে চলে গেলেন ‘চৌরঙ্গী’ খ্যাত গায়িকা। সুরকার হওয়ার পাশাপাশি, প্রযোজক হিসেবে টলিউডে (Tollywood) দীর্ঘ কেরিয়ার ছিল অসীমা মুখোপাধ্যায়ের। আজ ভোর ৫.৩০ মিনিট নাগাদ চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। তাঁর সুরারোপিত গান ‘বড় একা লাগে এই আঁধারে’ এখনও জনপ্রিয় সংগীতপ্রেমীদের মধ্যে। অসীমা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া বাংলা বিনোদন জগতে।

দিনকয়েক আগেই উত্তম কুমার অভিনীত সিনেমার নায়িকা অঞ্জনা ভৌমিক প্রয়াত হয়েছেন, এবার চলে গেলেন সুরকারও। অসীমা দেবীর পরিবার সূত্রে খবর গত কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন শিল্পী। পারকিনসন্সের সমস্যায় ভুগছিলেন। কার্ডিয়াক অ্যারেস্ট কেড়ে নিল টলিউডের এই উজ্জ্বল নক্ষত্রের প্রাণ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। অসীমাদেবীর প্রযোজনাতেই উত্তম কুমার কাজ করেছেন ‘চৌরঙ্গী’, ‘মেমসাহেব’, ‘বাঘবন্দি খেলা’র মতো কালজয়ী ছবিতে। উত্তম কুমার অসীমা দেবীর কাছে ভাতৃ দ্বিতীয়াতে ফোঁটা নিতে আসতেন। মহানায়কের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছিল শিল্পীর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে টলিউড।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...