Saturday, May 16, 2026

বলিউডে সুখবর, মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন!

Date:

Share post:

মায়ানগরীতে নতুন মানুষের আগমনের খবর। বরুণ ধাওয়ান, ইয়ামি গৌতম, রিচা চাড্ডার পর এবার রণবীর- দীপিকার (Ranveer Singh & Deepika Padukone) জীবনে সুখবর। মা হতে চলেছেন ‘ফাইটার’ গার্ল। ‘পাঠান’ নায়িকা চলতি বছরের মাঝামাঝিতে প্রথম সন্তানের জন্ম দেবেন বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং ( Deepika Padukone & Ranveer Singh)। এরপর তাঁদের জীবনে নানা উত্থান পতন কাটিয়ে এখন দাম্পত্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে চাইছেন ‘পদ্মাবত’ গার্ল।

বলিউড সূত্রে খবর দীপিকা চার-পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি বাফটায় (British Academy Film and Television Arts Awards) সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়।

এর আগে এক অনুষ্ঠানে দীপিকা জানিয়েছিলেন যে শিশুরা তাঁর বড় প্রিয়। সাক্ষাৎকারে বলেন, “রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি যে দিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।” এরপরই দীপিকার ছবি ঘিরে বাড়ছে জল্পনা। যদিও রণবীর বা দীপিকা কেউ এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।


Related articles

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...