Monday, April 27, 2026

গোপনে বিয়ে সারলেন সত্যজিতের নাতি, নিমন্ত্রণ পেল না টলিউড!

Date:

Share post:

টলিউডে (Tollywood) বিয়ের মরশুম। কাঞ্চন – শ্রীময়ীর পর এবার বিয়ে সারলেন পরিচালক সন্দীপ রায় পুত্র সৌরদীপ (Souradeep Ray)। ১২ বছরের প্রেম পর্ব সেরে এবার সত্যজিতের নাতির সঙ্গে সংসার পাতলেন শ্রীজাতা। তবে ঢাকঢোল পিটিয়ে নয়, চুপিসাড়ে সত্যজিতের বিশপ লেফ্রয় রোডের বাড়িতেই চার হাত এক হল। নিমন্ত্রণ পেল না টলিউডও!

রেডিও চ্যানেলে কাজ করতে গিয়ে শ্রীজাতার সঙ্গে আলাপ সন্দীপ পুত্রের। শ্রীজাতা বেহালায় থাকেন। প্রায় একযুগ ধরে প্রেম করার অবশেষে চারহাত এক হল। রায় পরিবার সূত্রে খবর সৌরদীপ বরাবরই তাঁর বিয়ে গোপন রাখতে চেয়েছিলেন। তাই অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের নিকট আত্মীয়রাই নিমন্ত্রিত ছিলেন। ইন্ডাস্ট্রির কেউই উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, আগামী ১ মার্চ কলকাতার এক নামকরা ক্লাবে রিসেপশন হবে সৌরদীপ ও শ্রীজাতার (Souradeep and Sreejata Wedding)। সেখানে টলিউডের পাশাপাশি সাহিত্য জগতের বিশিষ্টরাও আসতে পারেন। পরিচালক হিসেবে দাদু সত্যাজিতের ‘ফটিক চাঁদ’ গল্প নিয়ে আত্মপ্রকাশ করেন সৌরদীপ। ছবিটি ভ্যাঙ্কুভারে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কারও পায়। সন্দীপ রায়ের ‘ও এল ডোরাডো’, ‘বাদশাহী আংটি’, ‘চার’, ছবিতে সহকারী ভূমিকাতেও দেখা গিয়েছি তাঁকে। তবে সিনেমা নয় আপাতত দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গেই নিজের বাস্তবের গল্পটা এগিয়ে নিয়ে যেতে চান সৌরদীপ রায়।

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...