Thursday, May 14, 2026

নকল রুখতে নিরাপত্তার কড়াকড়ি! যোগীরাজ্যে পরীক্ষাই দিল না ৩ লক্ষেরও বেশি পড়ুয়া

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) প্রকাশ্যে এল শিক্ষাব্যবস্থায় (Education System) চরম অব্যবস্থার ছবি। আর সেই ছবি সামনে আসতেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে মুখ পুড়ল যোগী আদিত্যনাথ সরকারের (Yogi Adityanath Govt)। সূত্রের খবর, সম্প্রতি উত্তর প্রদেশে (Uttar Pradesh) শুরু হয়েছে হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা। কিন্তু প্রথম দিনেই যে ছবিটা দেখা গেল তা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। সূত্রের খবর, পরীক্ষা শুরু হলেও প্রথম দিনই অনুপস্থিত ৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। এদিকে শিক্ষাক্ষেত্রে অব্যবস্থার ছবি সামনে আসতেই যোগী সরকারের সাফাই, পরীক্ষার কারণে রাজ্যের একাধিক স্কুলে নিয়ম আরও কড়াকড়ি হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সেকারণেই নাকি ভয়ে পরীক্ষাই দিতে আসেননি ৩ লক্ষেরও বেশি পড়ুয়া।

প্রথম দিনে কতজন পরীক্ষা দিয়েছে, কতজন অনুপস্থিত ছিলেন এবং পরীক্ষাকেন্দ্রে কতজন পরীক্ষক ছিলেন সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে উত্তরপ্রদেশের শিক্ষা দফতর। আর যোগী সরকারের সেই বিজ্ঞপ্তি সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনেই দু’দফা মিলিয়ে মোট তিন লক্ষ ৩৩ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে উত্তর প্রদেশে নকল পরীক্ষার্থী থেকে শুরু করে দেদারে টুকলি-সহ একাধিক অভিযোগ সামনে আসে। আর সেকারণেই পরীক্ষাকেন্দ্রে আরও নজরদারই বাড়ানো হয়েছে।

তবে পড়ুয়াদের এমন সিদ্ধান্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সাফ জানিয়েছে যোগীরাজ্যের শিক্ষা দফতর। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দফতরের এক আধিকারিক জানিয়েছেন, অতীতে এমন ঘটনা ঘটেনি। মনে হচ্ছে, পরীক্ষাকেন্দ্রে নজরদারি বাড়ানোর জেরেই কারণেই অনিচ্ছুক পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...