Wednesday, May 6, 2026

ফের খেলার মাঠে মৃ.ত্যু, ম্যাচের মাঝেই প্রা.ণ হা.রালেন বাংলার টেবল টেনিস খেলোয়াড়ের

Date:

Share post:

ফের খেলার মাঠে মৃত্যু। ম্যাচের মাঝেই মৃত্যু হলো বাংলার টেবল টেনিস খেলোয়াড় অর্পিতা নন্দীর। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। ইছাপুরে অর্ডিন্যান্স বোর্ডের টেবল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। শুক্রবার একটি ম্যাচের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্পিতা নন্দী। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার ইছাপুরের অর্ডিন্যান্স বোর্ডের টেবিল টেনিস প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন অর্পিতা। সেখানে একটি ম্যাচে প্রথম সেট শেষ করার পর হঠাতই পড়ে যান অর্পিতা। এরপর দ্বিতীয় সেট শুরু হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও অবধি হার্ট অ্যাটাকে মৃত্যু বলে মনে করা হলেও, শনিবার ময়নাতদন্তের পর সত্যিটা জানা যাবে।

হাওড়ার ব্যাঁটরা অঞ্চলের বাসিন্দা হলেও চাকরিসূত্র লখনউতে থাকতেন অর্পিতা। বাংলার টেবিল টেনিস মহলে চেনা মুখ অর্পিতা। দাদা অনির্বাণ নন্দীও টিটি খেলোয়াড়। অর্পিতার মৃত্যুতে শোকের ছায়া বঙ্গ টিটি মহলে ।

আরও পড়ুন- আজ বাগানের সামনে ওড়িশা, শীর্ষস্থান লক্ষ্য সবুজ-মেরুনের 

Related articles

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...