Saturday, March 14, 2026

লোকসভা ভোটের আগে আরব সাগরে ডুব দিয়ে আধ্যাত্মিকতার নাটক মোদির

Date:

Share post:

ফের নাটক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার গুজরাট উপকূলের কাছে আরব সাগরে ডুব দিলেন তিনি। জলের নীচে ডুবে যাওয়া প্রাচীন শহর দ্বারকায় গিয়ে কৃষ্ণের পুজো করলেন। মহাভারতের কাহিনিতে কৃষ্ণের সঙ্গে দ্বারকা শহরের যোগের কথা পাওয়া যায়।এদিন উপকূল থেকে ২ নটিক্যাল মাইল দূরে স্কুবা ডাইভের বিশেষ পোশাক পরে, জলের নীচে থাকা দ্বারকা শহরের উদ্দেশে ডুব দেন প্রধানমন্ত্রী। প্রাচীন এই শহরে গিয়ে কৃষ্ণকে ময়ূরের পালকের নৈবেদ্য দেন প্রধানমন্ত্রী। বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যের বকেয়া টাকা দেওয়ার নামগন্ধ নেই । এ রাজ্যের ১০০ দিনের কাজের টাকা ২ বছর ধরে আটকে রেখেছেন। যারা এই কাজ করেছেন, তারা টাকা না পাওয়ায় না খেতে পেয়ে মরছেন। আর জলের নীচে ডুব দিয়ে আধ্যাত্মিকতার নাটক করছেন মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, জলের নীচে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা। যেন এক আধ্যাত্মিক মহিমায় ভরপুর এবং ভক্তিময় এক প্রাচীন যুগে ফিরে গিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন, এটাই কামনা করি।

এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া বস্ত্র। সঙ্গে ছিল ময়ূর পুচ্ছ। উল্লেখ্য, শ্রীকৃষ্ণের সঙ্গে ময়ূরপুচ্ছের যোগ রয়েছে। আর সেই ময়ূর পুচ্ছই এদিন দেখা গিয়েছে মোদির সঙ্গে। আর সেই ময়ূর পুচ্ছ তিনি জলের গভীরে রেখে আসেন। তিনি আরও বলেছেন, সমুদ্রের গভীরে তিনি দেবত্বকে অনুভব করেছেন। দ্বারকাধীশকে প্রণাম করেছেন। কৃষ্ণের পায়ের একটি ময়ূরের পালক রেখে এসেছেন। তিনি জানিয়েছেন, সবসময়ই জলের নীচে ডুবে থাকা এই কিংবদন্তি শহরে যেতে চেয়েছিলেন তিনি। প্রাচীন দ্বারকা শহরের অবশিষ্টাংশকে দেখতে চেয়েছিলেন। সেই আকাঙ্খা পূর্ণ হওয়ায় আজ তিনি আবেগে জড়জড়।তার আগে দ্বারকায় বেইত মন্দিরেও পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...