Sunday, March 15, 2026

বিক্ষোভ থেকে উদ্ধার করেই আটক অজিত মাইতিকে

Date:

Share post:

সন্দেশখালি ইস্যুতে জিরো টলারেন্স। রবিবার সন্ধ্যায় আবার প্রমাণিত হল সাধারণ মানুষের ক্ষোভের যথাযথ প্রতিকার করতে প্রস্তুত রাজ্য সরকার। বেড়মজুর গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতিকে উদ্ধার করে আটক করল পুলিশ।

সন্দেশখালিতে এরিয়া ডমিনেন্স শুরু করার পরই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার তৎকালীন অঞ্চল সম্পাদক অজিত মাইতিকে সতর্ক করেছিলেন তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলে। সাধারণ মানুষকে অজিতের বিরুদ্ধে আইন হাতে তুলে নিতে বারবার বারণ করার পাশাপাশি পুলিশের তরফ থেকে অজিতের ওপরও নজরদারি জারি রাখা হয়।

যদিও গ্রামবাসীদের জমি জোর করে দখল করা ও তার অভিযোগ জানাতে এলে তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর অভিযোগে রবিবার অজিত মাইতির প্রতি মারমুখী হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অঞ্চল সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে রাতারাতি। কিন্তু জনরোষে স্থানীয় বাসিন্দার বাড়িতে আশ্রয় নেওয়া অজিতকে ঘিরে রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মহিলারা। এরপরই সন্ধ্যায় তাঁকে সেই আশ্রয় নেওয়া বাড়ি থেকেই আটক করে পুলিশ।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...