Sunday, March 15, 2026

প্র.য়াত পরিচালক কুমার সাহানি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক কুমার সাহানি(৮৩)। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভারতের আর্ট হাউস ছবির পথিকৃৎ বলা হত তাঁকে। ‘মায়া দর্পন’, ‘তরঙ্গ’-এর মতো বেশ কিছু ছবির পরিচালক ছিলেন তিনি। একসময়ে ঋত্বিক ঘটকের প্রিয় ছাত্র ছিলেন তিনি।

এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কুমার সাহানির মৃত্যুতে আমি শোকাহত। সাহানি একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন, যিনি কর্মজীবনে ভারতীয় সিনেমায় নিজের গুরুত্বপূর্ণ উপস্থিতি প্রমাণ করেছিলেন। এটা সত্যিই ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।’

কুমার সাহানী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ঢাকুরিয়া আমরি হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে,b১৮ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট, হাইপার টেনশন নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। শেষ কয়েকদিন প্রস্রাব কমে গিয়েছিল। যদিও পরিবারের অনুমতি না মেলায় তাঁকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস (ইনটিউবেশন) দেওয়া হয়নি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- শাহজাহানের সঙ্গে ছবি! বিজেপিতে গিয়েও কেন মুখ খোলেননি শুভেন্দু? বিস্ফোরক অভিষেক

 

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...