Saturday, March 14, 2026

আজ মোহনবাগানের সামনে জামশেদপুর, ঘরের মাঠে জয় লক্ষ্য হাবাসের

Date:

Share post:

আজ আইএসএলের ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ওড়িশার সঙ্গে আগের ম্যাচে ড্র করে আইএসএলে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান। শুক্রবার যুবভারতীতে ঘরের মাঠে আন্তোনিও লোপেজ হাবাসের দলের সামনে খালিদ জামিলের জামশেদপুর এফসি। খালিদের হাতে পড়ে বদলে গিয়েছে জামশেদপুর। ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে ড্যানিয়েল চিমা চুকুরা। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে মোহনবাগান তিনে। দুই ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা। ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে মুম্বই সিটি। ওড়িশা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ জেতায় খালিদের দলকে হারালেও শীর্ষস্থান দখলের অপেক্ষায় থাকতে হবে হাবাসের দলকে।

ডার্বির আগে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট করতে চান না মোহনবাগান কোচ। যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বললেন, ‘‘হার বা ড্র নিয়ে আমরা কখনও ভাবি না। সব সময় জেতার কথা মাথায় রেখেই প্রস্তুতি নিই আমরা। জানি, জামশেদপুর ম্যাচ কঠিন হবে জানি। তারপরেও আমাদের এক নম্বর জায়গাটা পাওয়ার লড়াই চলবে।”

জামশেদপুর ম্যাচের আগে স্বস্তি ও অস্বস্তি সবুজ-মেরুন শিবিরে। স্বস্তির কারণ, ব্রেন্ডন হামিল ফিট ম্যাচ খেলার জন্য। তাঁকে খেলাতে পারেন হাবাস। অস্বস্তির কারণ, অনুশীলনে চোট পেয়ে শুক্রবারের ম্যাচে সম্ভবত নেই সাহাল আব্দুল সামাদ। ডার্বির আগে আক্রমণাত্মক মিডফিল্ডারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না মোহনবাগান কোচ। সাহালের জায়গায় জনি কাউকোদের পাশে শুরু থেকে খেলতে পারেন অনিরুদ্ধ থাপা। লিগ-শিল্ড জিততে হলে লিগ পর্বে এক নম্বর জায়গাটা পেতেই হবে। তাই বাগানের স্প্যানিশ কোচ বলেন, ‘‘অন্য ম্যাচের ফলাফল নিয়ে ভাবতে চাই না আমরা। নিজেদের ম্যাচ নিয়েই ভাবতে চাই।”

তাঁর মতোই মরশুমের মাঝখানে দায়িত্ব নিয়ে জামশেদপুর দলটাকে বদলে দিয়েছেন কোচ খালিদ। ভারতীয় কোচের প্রশংসা করে হাবাস বলেন, ‘‘খালিদ জামিল ভাল কাজ করছে। ওর এবং দলের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আশা করছি, ভাল ম্যাচ হবে। ওদের সেট-পিস এড়াতে আমাদের বুদ্ধি করে খেলতে হবে।”

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...