Thursday, May 7, 2026

আসানসোল থেকে লড়বেন না পবন সিং, বেকায়দায় বিজেপি, সমালোচনা তৃণমূলের

Date:

Share post:

ঘটা করে নির্বাচন ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে এবার বাংলায় বেকায়দায় বিজেপি। বাংলায় আসানসোল কেন্দ্রে ভোজপুরি তারকা প্রার্থী পবন সিং-এর নাম ঘোষণা চমক ছিল বিজেপির। তবে ২৪ ঘণ্টারও আগে আসানসোল কেন্দ্র থেকে লড়াই করার ঘোষণা করলেন পবন সিং। বিজেপি তাঁকে প্রার্থী করার পরই তাঁর গানে মহিলাদের অসম্মানজনক শব্দ ব্যবহার করার অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। এরপরই তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করার পরই একে বাংলার সাধারণ মানুষের অদম্য আত্মশক্তি ও ক্ষমতার প্রতিফলন বলে দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আসানসোল কেন্দ্র থেকে তৃণমূলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহাকে আবার প্রার্থী করা হবে কী না তা এখনও প্রকাশিত হয়নি। তার আগেই বিজেপির পক্ষ থেকে ঘটা করে তৃণমূলের ‘তারকা প্রার্থীর’ প্রতিপক্ষ হিসাবে তারকা প্রার্থী পবন সিংয়ের নাম নিয়ে মাঠে নামা হয়। কিন্তু বিজেপির সব আশায় জল ঢেলে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেই দাবি করেন পবন সিং যে তিনি আসানসোল কেন্দ্র থেকে লড়াই করবেন না। কোনও কারণ উল্লেখ না করেই আসানসোলে প্রার্থী না হওয়ার কথা জানান তিনি।

তবে পবন সিংকে প্রার্থী করার পরই তাঁর গান নিয়ে সমালোচনায় সরব হয় তৃণমূল। যে মহিলাদের উচ্চ আসনে বসানোর দাবি করে বিজেপি, তাঁদের প্রার্থী তালিকায় নাম থাকা তারকার গানে মহিলাদের জন্য যে অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপরই পবন সিংয়ের প্রার্থী হওয়া থেকে সরে আসা রাজ্যের মানুষের নৈতিক জয় বলে মনে করছে তৃণমূল।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...