Thursday, May 7, 2026

গাজায় প্রথম ত্রাণ পৌঁছে দিল আমেরিকা, ৩৮ হাজার রেডি-টু-ইট মিল

Date:

Share post:

মানবিক ত্রাণ পৌঁছে দেওয়া ছিল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের প্রতিশ্রুতি। সেই মতো শনিবার বিকালে আমেরিকার পক্ষ থেকে প্রথমবার আকাশ পথে গাজায় পৌঁছে দেওয়া হল ত্রাণ। তিনটি মালবাহী বিমানে প্রায় ৩৮ হাজার খাবারের প্যাকেট এয়ারড্রপ করা হয়। সেই ত্রাণ নিতে গাজার সমুদ্র সৈকতে কাতারে কাতারে মানুষ জড়ো হন।

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধবিরতির ঘোষণা হলেও বারবার ইজরায়েলের বোমায় কেঁপে উঠছে গাজা। এমনকি ত্রাণের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করা সাধারণ প্যালেস্তিনীয়দের ওপরও নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগও তুলেছে গাজার মানুষ। হাসপাতাল, স্কুলে বোমা চালানোর অভিযোগও উঠেছে। সাধারণ মানুষকে খাবারের অভাবে মেরে ফেলার পরিকল্পনাতেই অবরুদ্ধ করে রাখা হয়েছে গাজাকে, এমন অভিযোগও ওঠে। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল। তবে গাজায় আটকে পড়া মানুষ ও সাধারণ বাসিন্দাদের পাশে মানবিক কারণেই থাকার বার্তা দিয়েছিল আমেরিকা।

সেই মতো আমেরিকার কাছে খবর আসে উত্তর গাজার মানুষ খাবারের অভাবে কাতর। সেই মতো শনিবার উত্তর গাজায় খাবার এয়ারড্রপ করার পরিকল্পনা নেওয়া হয়। আমেরিকাকে এই এয়ারড্রপে সাহায্য করে জর্ডন এয়ারফোর্স। মূলত যে সব এলাকায় সাধারণ গাজার বাসিন্দারা নিরাপদ আশ্রয় হিসাবে যে সব জায়গায় বেশি সংখ্যায় রয়েছেন, সেখানে খাবার দেওয়া হয়। গাজার ক্ষুধার্ত মানুষ প্যারাশুট লক্ষ্য করে দূর দূরান্ত থেকে ছুটে আসেন।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...