Thursday, May 7, 2026

‘আমার ছেলেবেলা হারিয়ে গেছে’, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নস্টালজিক মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিদি নাম্বার ওয়ানে (Didi No 1) বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবাসরীয় সন্ধ্যায় ঘড়ির কাঁটা আটটা ছোঁবে সেই দিকে তাকিয়ে প্রতীক্ষায় বসে ছিল বাঙালি। শুরু হল শো (Reality show)। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এলেন, অনুষ্ঠানে রইলেন এবং জয় করলেন বাংলার মানুষের মন। অনুষ্ঠানের শুরুতে শৈশবের কথায় নস্টালজিক হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) যখন ছেলেবেলার কথা জানতে চান, মমতা জানান তাঁর ছেলেবেলা হারিয়ে গেছে। তাঁর যখন ১০-১১ বছর বয়স তখন বাবা মারা যান। তাই ছোট থেকে নিজের হাতে রান্না করে স্কুলে যাওয়ার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন মুখ্যমন্ত্রী (CM)।

মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে বাংলার দিদি নাম্বার ওয়ান। কিন্তু রচনা এই কথা বলা মাত্রই মুখ্যমন্ত্রী জানান, তিনি ‘ইউনিভার্সাল দিদি’। আজকে একা হাতে যিনি গোটা রাজ্য সামলাচ্ছেন, একটা সময় ছিল যখন এভাবেই স্কুল- কলেজ- পড়াশোনা-সংসার সব দায়িত্ব পালন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছেলেবেলার গল্প প্রসঙ্গে জানান, ছোটবেলার সময় পেলেই বাড়ির সামনে গঙ্গার ধারে ইট দিয়ে মন্দির তৈরি করতেন। জোয়ারের জল এসে সেই সব ভেঙ্গে দিত, কিন্তু এর মধ্যেই আলাদা একটা মজা ছিল। স্কুল জীবনের সরস্বতী পুজোর প্রস্তুতি থেকে আলপনা দেওয়া, ঠাকুর আনতে যাওয়ার কথা শোনা যায় তাঁর মুখে। মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের বাড়ির যে ঘাট সেখানে রানী রাসমণি আসতেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলিও পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা চেয়েছিলেন ওই ঘাট বাঁধিয়ে রাখতে। সেই কাজ মুখ্যমন্ত্রী করেছেন। নিজের সামান্য রোজগার থেকে মাকে হাত খরচ দেওয়ার মুহূর্ত গুলোর কথাও জানান তিনি। গানের প্রতি ভালোবাসার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” আমি সব গান ভালবাসি। বাবার আনা রেকর্ড প্লেয়ারে গান শুনে শুনে সেই সব কিছু মুখস্ত করতাম।” দাদার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে মজার গল্প শোনান। বলেন, অষ্টমীর সন্ধিক্ষণে তাঁর জন্ম আর পরের দিন সূর্যোদয়ের সময় তিনি চোখ খুলেছিলেন। সারাদিন ধরে বৃষ্টি হয়েছিল তাই আজও তৃণমূল কংগ্রেসের যে কোনও অনুষ্ঠানে বৃষ্টিকে সাধুবাদ জানান তিনি। মজার ছলে, গল্প, আড্ডায় অনায়াসে দিদি নাম্বার ওয়ানের প্রাণকেন্দ্র হয়ে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...