Thursday, May 7, 2026

বিজেপি ও মোদি সরকারকে একযোগে ক.টাক্ষ সায়নীর

Date:

Share post:

একযোগে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগে সোমবার দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে একযোগে বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সায়নী ঘোষ (Sayoni Ghosh)।

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কটাক্ষ করে জনগর্জন সভার প্রস্তুতিতে তপনের সভা মঞ্চ থেকে সায়নী ঘোষ বলেন মন কি বাত করলে হবে না – মন কি বাত বুঝতে তো হবে, আমরা মা-বোনদের মন বুঝি। মনিপুর, উন্নাও ঘটনার প্রসঙ্গ তুলে মোদি সরকারের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এদিন সায়নী ঘোষ বলেন বাংলার মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নেই – দিদি ছাড়া গতি নেই।

১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে রাখা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন আক্রমণ শানান সায়নী ঘোষ। সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে সায়নী ঘোষ বলেন একসাথে জনহুঙ্কার দিতে হবে, বুঝিয়ে দিতে হবে – কিসনে কিতনা হে দম। বিজেপিকে এদিন সায়নী ঘোষ গানের সুরে কটাক্ষ করে বলেন ভোট আসলেই বিজেপি বলে ভালোবাসি – ভালোবাসি আর ভোট দেওয়ার পর – কোথা কোথা খুজেছি তোমায়।

তপনের চৌরঙ্গীতে অনুষ্ঠিত জনগর্জন সভার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অর্পিতা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল ও চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার।

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...