Friday, June 19, 2026

রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা জে পি নাড্ডার

Date:

Share post:

রাতভর টানাপোড়েন চলা হিমাচল প্রদেশের জেতা রাজ্যসভার আসন থেকে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ইতিমধ্যেই সেই আসন থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির হর্ষ মহাজন। তবে রাজ্যসভার গুজরাট আসন থেকে নির্বাচিত হওয়ায় হিমাচলের আসনে পদত্যাগ করলেন তিনি।

আগামী ২ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসাবে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে জগৎ প্রকাশ নাড্ডার। দেশের অন্যান্য রাজ্যসভা আসনগুলির সঙ্গেই হিমাচল প্রদেশের আসনে নির্বাচন হয়। তবে অন্যান্য আসনগুলির থেকে এই আসনে নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় রাতভর ভোট গণনার কারণে। শেষমেশ কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সাংঘিকে হারিয়ে জয়ী হন কংগ্রেসের হর্ষ মহাজন।

সেই আসনেই সাংসদ ছিলেন জে পি নাড্ডা। রবিবার গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন নাড্ডা। সোমবারই হিমাচলের সাংসদ হিসাবে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...