Thursday, May 14, 2026

মোদির সফরের দিন বিচার চেয়ে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ শিখ মহিলাদের

Date:

Share post:

একদিকে সন্দেশখালির মহিলাদের নিয়ে ভোট প্রচারে যখন মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই দিনই শিখ সম্প্রদায়ের প্রতি জাতিগত অপমানের বিচার চেয়ে শহরের পথে নামলেন শিখ সম্প্রদায়ের মানুষ। বিধানসভার বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হন তাঁরা। যদিও এদিনও তাঁদের দাবি নিয়ে এতটুকু সহমর্মিতা দেখা যায়নি বিজেপির তরফে।

২০ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে রাজ্যের পুলিশ আধিকারিককে “খালিস্তানি” উল্লেখ করে সমালোচনার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। সেই ঘটনার পরই লাগাতার বিজেপি সদর দফতরের সামনে বিক্ষোভ শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষ। শুভেন্দু অধিকারীর শাস্তির দাবিতে সরব হয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন তাঁরা। তবে বিজেপির তরফ থেকে কোনও দুঃখপ্রকাশ তো দূরের কথা, কোনও বিবৃতিও দেওয়া হয়নি।

একদিকে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তুলছেন নরেন্দ্র মোদি, তখন জাতিদাঙ্গার প্ররোচনা দেওয়া দলেরই নেতার বিরুদ্ধে নীরবতা খুবই নজর কাড়ে বুধবার। তাই ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার আন্দোলন চালানো শিখ সম্প্রদায়ের মানুষ বুধবারও বিক্ষোভ দেখান মুরলিধর সেন লেনের পার্টি অফিসের সামনে। মহিলারা শাস্তির দাবিতে সরব হন। সেখান থেকে মিছিল করে কলুটোলা মোড়ে এসে শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ান।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...