Thursday, May 14, 2026

স্কুলের পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন নয়, কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের পরীক্ষায় (Class V to X school exam) কোনও বিতর্কিত প্রশ্ন রাখা যাবে না। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parshad)। কিছুদিন আগে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ‘আজাদ কাশ্মীর’ সংক্রান্ত প্রশ্ন নিয়ে বিতর্ক হয়েছিল। সেই ঘটনার জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। পর্ষদ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে এই নির্দেশ না মানলে দায় বর্তাবে প্রধান শিক্ষকের। সে ক্ষেত্রে সেই স্কুল বা শিক্ষকের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হতে পারে।

‘বিতর্কিত’ প্রশ্নের প্যারামিটার কী? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর সিলেবাসে যা পড়ানো হবে তার বাইরে কোনও প্রশ্ন পরীক্ষায় দেওয়া যাবে না। পর্ষদ বা সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। এজেন্সিকে দিয়ে প্রশ্নপত্র তৈরি করানো যাবে না। স্কুলের শিক্ষকদের এই দায়িত্ব নিতে হবে। আপাতত পঞ্চম থেকে দশম শ্রেণীর স্কুলের পরীক্ষায় এই নিয়ম মানার কথা উল্লেখ করা হয়েছে।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...