Thursday, March 19, 2026

নারী-অধিকার রক্ষায় মিছিলে মমতা-অভিষেক, পাশে বিজেপি বিধায়ক! সঙ্গে সন্দেশখালির মহিলারা

Date:

Share post:

নারীর ক্ষমতায়নকেই সবসময় আগ্রাধিকার দেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন কলকাতার রাজপথে ‘মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে পদযাত্রায় তৃণমূল সুপ্রিমো। রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, দুপুর আড়াইটে নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেন তাঁরা। মিছিলে বড় চমক রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। মিছিলে রয়েছেন সন্দেশখালির মহিলারা। তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি রাজপথে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়।

মিছিলের প্রথমেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর সঙ্গে তৃণমূলের মহিলা মন্ত্রী, সাংসদ, বিধায়করা। তার থেকে একটু দূরত্ব বজায় দলের অন্যান্য নেতা-মন্ত্রীর নিয়ে মিছিলে পা মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় চমক তাঁর পাশেই হাঁটছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। মিছিল শেষেরই তিনি যোগ দেবেন তৃণমূলে।

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই পদযাত্রায় রয়েছে সন্দেশখালির মহিলারা। আছেন শিখ, আদিবাসী, মতুয়া সম্প্রদায়ের মানুষ। রাজপথে কার্যত জনপ্লাবন।

ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা উন্নয়নের কথা মাথায় রেখে তাঁদের স্বাবলম্বী করতে একগুচ্ছ প্রকল্প রাজ্যকে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই কথা শোনা গিয়েছে অভিষেকের মুখেও। নবজোয়ার যাত্রায় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন জোড়াফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে তাঁকে। এবার রাজ্যের মহিলাদের পাশে থাকার বার্তা দিয়ে মমতার পাশে হাঁটছেন অভিষেক।




spot_img

Related articles

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...