Sunday, June 14, 2026

লোকসভার আগে বিরাট চমক, মতুয়া গড়ের বিজেপি বিধায়ক মুকুটমণির তৃণমূলে যোগদান

Date:

Share post:

নারী দিবসের প্রাক্কালে রাজপথে তৃণমূলের মিছিল। নেতৃত্বে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে পা মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মিছিলের সবচেয়ে বড় চমক রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুমণি অধিকারী। তৃণমূল নেতৃত্বের সঙ্গে হাঁটলেন তিনি। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ছোট্ট বক্তব্য রাখলেন।

মঞ্চ থেকে মুকুটমনি বললেন, শান্তি ও উন্নয়নের স্বার্থেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। তাঁর কথায়,
“আমি আজ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, নদিয়াবাসী বিগত ৫ বছর ধরে কোনওরকম পরিষেবা পায়নি। নদিয়ার শান্তির পরিবেশ এবং রাজনৈতিক হিংসা মুক্ত করতে হবে। সেইসঙ্গে মানুষের পরিষেবা উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা রেখেছেন তা দেখে এবং অভিষেক বন্দোপাধ্যায় আশীর্বাদধন্য হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”

তাপস রায়ের হাত ধরে তৃণমূলে ভাঙন ধরিয়েছিল বিজেপি। মুকুটমনিকে দলে টেনে ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতেও বড় ভাঙন। নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুকুটমণির কেন্দ্র মতুয়াদের বড় গড়। ফলে এই দলবদল আগামী ভোটের আগে কিছুটা হলেও চাপ বাড়াবে গেরুয়া শিবিরকে।

আরও পড়ুন- ইডির আপত্তি নাকচ, রেশন মামলায় হলফনামার জন্য রাজ্যকে সময় দিল আদালত


Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...