Friday, May 15, 2026

টিম ইন্ডিয়ার হয়ে শতরান রোহিত-শুভমনের, দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক

Date:

Share post:

গতকাল থেকে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। আর প্রথম দিন থেকেই ইংরেজদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। বলের পাশাপাশি ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখালেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। দু’জনই করলেন শতরান। ১১০ রান করেন শুভমন গিল। ১০৩ রান করেন রোহিত শর্মা। আর রোহিত শতরান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। শতরানের নিরিখে রোহিত ছুঁয়ে ফেলেন দলের কোচ রাহুল দ্রাবিড়কে।

প্রথম দিন রোহিত অপরাজিত ছিলেন ৫২ রানে। আর শুভমান ছিলেন ২৬ রানে। এদিন দুই ব্যাটারই আক্রমণাত্মক মেজাজে খেললেন।মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে আগে মাত্র কয়েক বলের ব্যবধানে শতরান করেন দুই ব্যাটার।আর এই শতরানের সুবাদে রোহিতের কেরিয়ারের এটি ১২ নম্বর টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে চতুর্থ। এবং চলতি সিরিজের দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি রোহিতের ৪৮ তম শতরান। শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। শতরানের নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর । অপরদিকে গিলের কেরিয়ারের এটি চতুর্থ টেস্ট সেঞ্চুরি। এদিন ধরমশালা স্টেডিয়ামে তরুণ ক্রিকেটারের বাবাও উপস্থিত ছিলেন। তবে শেষমেষ ১১০ রানে শেষ হয় শুভমনের ইনিংস। ইনিংস সাজান ১২ টা চার ৫টি ছক্কা দিয়ে। অপরদিকে রোহিত থামেন ১০৩ রানে । ১৩টি চার ৩ টি ছক্কা দিয়ে।

পঞ্চম টেস্টে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া । এই কপি লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৩৩৭ রান।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...