Sunday, May 17, 2026

বিমান উড়তেই বড়সড় অঘটন! অল্পের জন্য প্রাণ বাঁচল ২৩৫ যাত্রীর

Date:

Share post:

বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যে বড়সড় বিপদ। আর তার পরিণতি যে এতখানি ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করা যায়নি। বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই খুলে যায় চাকা। আর সেই চাকা গিয়ে পড়ে বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর। মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় সেই গাড়ির কাচ। এমনই ঘটনা ঘটল সান ফ্রান্সিসকো থেকে জাপানের উদ্দেশে রওনা দেওয়া ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান। সূত্রের খবর, ওই বিমানে ২৩৫ জন যাত্রী এবং ১৪ জন বিমানকর্মী ছিলেন।

তবে এদিন চাকা খুলে পড়ে যাওয়ার পর গন্তব্যের আগেই নিরাপদে বিমানটিকে অবতরণ করানো হয়। কিন্তু ঘটনায় কেউ আহত না হলেও ঠিক সময়ে বিষয়টি নজরে আসতেই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ইতিমধ্যে, ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেখানেই দেখা যাচ্ছে, সান ফ্রান্সিসকো বিমানবন্দরের রানওয়ে ধরে ছুটছিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই তা উপরে ওঠে। তবে এর কিছুক্ষণের মধ্যেই বিমানের পিছন দিকের একটি চাকা খুলে নীচে পড়ে যায়। চাকা খুলে যাওয়ার পর বিমানটি আর বেশি দূর এগোতে পারেনি।

এরপরই লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরে বহু চেষ্টার পর অবতরণ করানো হয় বিমান। তবে ঘটনার পর বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ওই বিমান ২০০২ সালে তৈরি করা হয়েছিল। কিন্তু বিমানে সবরকম প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এমন কাণ্ড ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য বিমানের বন্দোবস্ত করা হয়।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...