Tuesday, June 9, 2026

ফের শহরে বেপরোয়া গাড়ির তাণ্ডব! ডিভাইডারে ধাক্কা মেরে উধাও চালক

Date:

Share post:

রাতের শহরে ফের বড়সড় দুর্ঘটনা (Accident)! বাইপাস (EM BYpass) থেকে সল্টলেক (Saltlake) যাওয়ার পথে নিকো পার্কের (Nicco Park) কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি গাড়ি। এদিকে দুর্ঘটনার বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। তবে আশ্চর্যজনকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়িটির দেখা মিললেও অন্য কারও দেখা মেলেনি বলেই পুলিশ (Police) সূত্রে খবর।

তবে আচমকা গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেও কারা ছিল গাড়িটিতে এবং দুর্ঘটনার পর কোথায় চম্পট দিল তাঁরা? তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি দেখে গাড়ি চালকের সন্ধান শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে এদিন গাড়িটি এত জোরে ধাক্কা মারে যে গাড়ির চাকা পর্যন্ত খুলে যায় বলে অভিযোগ পুলিশের। একেই রবিবার ছুটির দিন। রাতে মদ্যপ অবস্থায় চালক গাড়ি চালাচ্ছিলেন কী না সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার কিনারা করতে চাইছে পুলিশ। পাশাপাশি গাড়িতে কতজন ছিলেন? কোথা থেকে আসছিলেন তাঁরা? সব খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি গাড়িটিতে রক্তের স্পষ্ট ছাপ পাওয়া গিয়েছে বলে অভিযোগ পুলিশের। ইতিমধ্যে ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। চালক ও অনান্যদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...