Monday, June 8, 2026

ভয়াবহ বন্যা-ভূমিধস ইন্দোনেশিয়ায়, মৃত ২৬, নিখোঁজ বহু

Date:

Share post:

বন্যায় বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়াবহ আকার নিয়েছে ভূমিধস। বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের। পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সিতে বন্যা-ভূমিধসের জেরে প্রায় ৪৬ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১ জন।

বন্যা-দুর্যোগের কারণে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলেই খবর। সোমবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ত্রাণ দেওয়ার কাজ চলছে। বিদ্যুৎ বিভ্রাট, ক্ষতিগ্রস্ত সেতু এবং বৃষ্টি- কাদা এবং ধ্বংসাবশেষের কারণে রাস্তাঘাট অবরুদ্ধ ফলে উদ্ধারকাজে সমস্যা দেখা দিচ্ছে। পশ্চিম সুমাত্রা প্রদেশে ৩৭ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গিয়েছে। আকস্মিক বন্যায় কমপক্ষে ৬৬৬টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, বন্যাযর জেরে ২৬টি সেতু, ৪৫টি মসজিদ ও ২৫টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি রাস্তা, ২টি সেচ ব্যবস্থার ইউনিট ধ্বংস হয়ে গিয়েছে। একইসঙ্গে ১১৩ হেক্টর ধানের ক্ষেত নষ্ট হয়েছে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...