Sunday, May 17, 2026

দাবি ১২ আসন, যাদবপুরে দাঁড়াতে চান নওশাদ!আইএসএফ-কে নিয়ে বিড়াম্বনায় বাম-কংগ্রেস

Date:

Share post:

রাজ্যের ৪২টি আসন নিয়ে বাম-কংগ্রেস জোটের প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে দ্রুত আলোচনার মাধ্যমে আসন রফা চূড়ান্ত করতে বলেছে। পাশাপাশি একুশের বিধানসভা ভোটের মতই লোকসভাতেও আইএসএফ-কে নিয়ে জোট গড়তে চায় বাম-কংগ্রেস।

তবে এ ই জোটে জট পাকিয়েছে আইএসএফ! সূত্রের খবর, ১২টি আসন দাবি করা হয়েছে নওশাদ সিদ্দিকির দলের তরফে। তার মধ্যে রয়েছে যাদবপুরের মতো হাইভোল্টেজ আসন। যেখানে নওশাদ নিজে প্রার্থী হতে চান বলে আলিমুদ্দিনকে জানিয়ে দিয়েছেন। এই কেন্দ্রের মধ্যেই পড়ে ভাঙ্গড় বিধানসভা। যেখানকার জনপ্রিয় বিধায়ক নওশাদ। কিন্তু সিপিএম কোনও মতেই যাদবপুর আসন ছাড়তে নারাজ। ফলে নওশাদকে নিয়ে বেজায় বিড়ম্বনায় পড়েছে সিপিএম।

যাদবপুর লোকসভা একসময় লাল দুর্গ ছিল। এই কেন্দ্র থেকেই জিতেছিলেন সিপিএমের হেভিওয়েট প্রার্থীরা। এই তালিকায় ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য ও সুজন চক্রবর্তীর নেতা। এবার যাদবপুরে ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যর কথা ভেবে রেখেছে সিপিএম। তাই কোনওভাবেই যাদবপুরে আইএসএফ-এর সঙ্গে সমঝোতা করতে নারাজ সিপিএম। নওশাদ যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান, তাঁকে ওই কেন্দ্রে সর্বশক্তি দিয়ে সমর্থন করবে বামেরা। কিন্তু নওশাদ বুঝে গিয়েছে, ডায়মন্ড হারবারে দাঁড়ালে হার তাঁর সঙ্গী হবে।

আরও পড়ুন- লকেট-জগন্নাথ-সুভাষদের পর প্রিয়া, প্রার্থী নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে!



 

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...