Saturday, June 27, 2026

ইস্তফা হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী খট্টরের, লোকসভা আসন রফা জটের ফল

Date:

Share post:

প্রথমে উড়িষ্যা। এবার হরিয়ানা (Haryana)। উত্তর ও মধ্য ভারতে বিজেপি ও আঞ্চলিক দলগুলির মধ্যে ক্রমশ অসন্তোষ যে বাড়ছে তার প্রমাণ লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) ঘোষণার আগেই বারবার মিলছে। এবার আসন রফা নিয়ে অসন্তোষে ইস্তফা দিতে হল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে। শোনা যাচ্ছে দীর্ঘদিনের জোট সঙ্গী জননায়ক জনতা পার্টির (JJP) সঙ্গে আসন সমস্যায় হরিয়ানার বিজেপি সরকার ভেঙে এবার নির্দলদের নিয়ে সরকার গঠনের পথে বিজেপি।

মঙ্গলবার রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তাঁর সঙ্গে গোটা মন্ত্রীসভাই ইস্তফা জমা দেয় এদিন। জোটসঙ্গী জেজেপি (JJP)-র সঙ্গে লোকসভা আসন সমঝোতা না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংখ্যাগরিষ্ঠ বিজেপি। এবার নির্দলদেন সমর্থনে নতুন সরকার গঠনের আবেদন করা হবে। উড়িষ্যায় গত সপ্তাহেই আসন রফা সংক্রান্ত সমস্যার জেরে নবীন পট্টনায়েক বিজেপির জোট থেকে বেরিয়ে এসে উড়িষ্যার সব আসনে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...