Sunday, June 7, 2026

রেশন মামলায় জ্যোতিপ্রিয়র চিঠি আদালতে কেন পেশ করছে না ইডি ? প্রশ্ন আইনজীবীদের

Date:

Share post:

রেশন বন্টন মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে পাওয়া একটি চিঠির সূত্রে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য।‌ এছাড়াও এই চিঠিতে আরও অনেকের নাম রয়েছে বলে দাবি করেছে ইডি। কিন্তু, সেই চিঠিটি আদালতে পেশ করছে না ইডি। শুধু তাই নয় এই সংক্রান্ত নথিও দেওয়া হচ্ছে না। আদালতের কাছে এমনই অভিযোগ জানালেন অভিযুক্তদের আইনজীবীরা।

বিচারভবনের বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি ছিল। তাতে ধৃত শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসকে বিচার ভবনের এই সিবিআই আদালতে পেশ করা হয়। তাদের জামিনের আবেদন জানান আইনজীবীরা। তবে সেই আর্জি খারিজ করে দেন বিচারক। ইডি দাবি করেছে, এই চিঠিতে অনেক গুরুত্বপূর্ণ নাম রয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে এই চিঠিতে।

শঙ্করের আইনজীবীর দাবি , ইডি বলছে যে এই চিঠির সূত্রে নাকি তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। অথচ সেই চিঠি কোনওভাবেই আদালতে পেশ করা হচ্ছে না। সেক্ষেত্রে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। যদিও কেন সেই চিঠি এখনও পেশ করা হচ্ছে না সে বিষয়ে যুক্তি দেখান ইডির আইনজীবীরা। তাদের বক্তব্য, ওই চিঠিতে একাধিক নাম রয়েছে। কীভাবে রেশন দুর্নীতির টাকা কোথায় পাচার ও নেওয়া হয়েছে সেই বিষয়ে তথ্য রয়েছে। ফলে এই মুহূর্তে চিঠিটি প্রকাশ করলে সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যহত হতে পারে। রেশন দুর্নীতিতে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে দাবি করেছে ইডি।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় মেয়ে প্রিয়দর্শনী মল্লিককে একটি চিঠি হাতে ধরিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও সেই চিঠি নিয়ে যেতে পারেননি প্রিয়দর্শনী। কর্তব্যরত জওয়ানরা সেই চিঠি বাজেয়াপ্ত করে। এরপর জওয়ানরা সেই চিঠি ইডির আধিকারিকদের হাতে তুলে দেয়।
এদিন শঙ্কর অসুস্থ থাকায় তাকে জেল থেকেই ভার্চুয়ালি পেশ করা হয়। দুজনের আইনজীবী এদিন আদালতে জামিনের আবেদন জানান। তবে জামিনের বিরোধিতা করে ইডি।

 

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...