Thursday, May 21, 2026

মাঠেই নিজের প্রেমিককে বিয়ের প্রস্তাব বিশ্বের প্রথম ঘোষিত স.মকামী ফুটবলারের

Date:

Share post:

মাঠেই নিজের প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন বিশ্বের প্রথম ঘোষিত সমকামী ফুটবলার জশ কাভালো। নিজের ক্লাবের মাঠে অ্যাডিলেড ইউনাইটেডে হাঁটু গেড়ে বসে প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাভালো নিজেই।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কাভালো লিখেছেন, “নিজের প্রিয় মানুষের সঙ্গে বছরটা শুরু করলাম। এভাবে মাঠে প্রস্তাব দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য অ্যাডিলেড ইউনাইটেডকে ধন্যবাদ। সঙ্গে আংটি ও হৃদয়ের ইমোজি দিয়েছেন কাভালো । এরপর তিনি আরও লেখেন, আমি কোনও দিন ভাবিনি এভাবে ওকে বিয়ের প্রস্তাব দিতে পারব। মাঠেই এই সম্পর্কের শুরু। তাই ওকে প্রস্তাব দেওয়ার জন্য মাঠের থেকে ভাল জায়গা ছিল না। “

২০২১ সালে প্রথমবার নিজেকে সমকামী বলে ঘোষণা করেন কাভালো। মাত্র ২১ বছর বয়সেই ঘোষণা করেছিলেন, তিনি সমকামী। এই নিয়ে কাভালো তখন জানিয়েছিলেন, “আমি শুধু ভালো ফুটবল খেলতে চাই, অন্য সমস্ত খেলোয়াড়দের মতো। আর পাঁচটা ফুটবলারের মতো আমাকেও একই নজরে দেখা হোক।নিজের পছন্দ কখনও লুকিয়ে রাখতে চাইনি। আমি যা সেটাই সবাইকে বলেছি। এতে লজ্জার কিছু নেই।

আরও পড়ুন- ভারতের খেলতে এসে হে.নস্থার স্বীকার ফুটবলার, থানায় অভিযোগ দায়ের

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...