Monday, May 4, 2026

আগের থেকে ভালো আছেন মুখ্যমন্ত্রী, সোমে কাটা হতে পারে সেলাই

Date:

Share post:

আগের থেকে অনেকটাই ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথার আঘাতের জায়গায় ব্যথা থাকলেও তা রবিবার অনেকাংশে কমেছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ফেরার পর থেকে বাড়িতেই চিকিৎসাধীন তিনি। সোমবার তাঁর সেলাইও কাটা হতে পারে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার নিজের বাড়িতেই গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে ডাক্তাররা জানান তাঁর মাথা থেকে যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে। একাধিক পরীক্ষার পরে যদিও সেই রাতেই তিনি নিজের বাড়ি ফিরে যান। তাঁর মাথায় তিনটি ও নাকে একটি সেলাই পড়ে। শুক্র ও শনিবার তাঁর বাড়িতেই চিকিৎসকরা তাঁর আঘাত ও শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখেন।

ঘটনার পর রাজ্যের মন্ত্রী তথা ডাক্তার শশী পাঁজা জানান তাঁর আচমকা অজ্ঞান হয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছিল। সুস্থতার জন্য কড়া অ্যান্টিবায়োটিক চলছে তাঁর। ফলে ব্যথার পাশাপাশি দুর্বলতাও রয়েছে। সোমবার মাথা ও নাকের সেলাই কাটা হতে পারে তাঁর। সেক্ষেত্রে তাঁকে আবার এসএসকেএম নিয়ে আসা হতে পারে।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে