Wednesday, March 4, 2026

প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল বানতলা

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল বানতলায়। রবিবার বিকেলে হঠাৎই আগুন লেগে যায় বানতলার একটি প্লাস্টিকের গুদামে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই গোডাউনটি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকলের ১২টি ইঞ্জিন।

গুদামে প্লাস্টিক-সহ বিভিন্ন দাহ্য বস্তু থাকার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল পৌঁছনোর আগে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...